সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ও ইবনে সিনা হসপিটালের মধ্যকার এক সমঝোতা স্মারকে চুক্তি সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ এবং ইবনে সিনা ট্রাস্টের জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং এএনএম তাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এসময়ে ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান মো. গোলাম নবী, হেড অব আইডি শফিউদ্দিন আহমেদ, মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান ও আলতাফ হোসেন, হেড অব ট্রেজারি মোহাম্মদ আসাদুল হক, হেড অব বিওডি আবু বায়জিদ শেখ, হেড অব কার্ড মোহাম্মদ শফিউল আজম প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী এসবিএসি ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ডধারীরা হাসপাতালের সবধরনের সেবায় বিশেষ ছাড় পাবেন।
SBAC Bank Signs MoU With Ibn Sina Hospital
Mostafa Jalal Uddin Ahmed, Additional Managing Director of South Bangla Agriculture and Commerce (SBAC) Bank and ANM Tajul Islam, GM & Head of Marketing of Ibn Sina Trust, exchanging documents after signing an MOU at head office of Bank recently. The bank’s Head of HR Md. Ghulam Nabi, Head of ID Shafiuddin Ahmed, General Manager Md. Hafizur Rahman and Altaf Hossain, Head of BoD Abu Bayazid Sk, Head of Cards Mohammad Shafiul Azam, were also present at the program. Under this MoU SBAC Bank clients will enjoy special discount from the hospital.












