
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
অদ্য ২৬ ফেব্রুয়ারি,২০২৫ ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ গিয়াস উদ্দীন ‘ট্রাস্ট ইসলামী লাইফ’ নামে এ এ্যাপ প্লে-স্টোরে উন্মুক্ত করেন।
এ সময় কোম্পানীর সকল স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ইন্সটল করে ব্যবহার করা যাবে। এই এ্যাপের মাধ্যমে সম্মানীত বীমা গ্রাহক ও বীমা কর্মীগণ উভয়ই উপকৃত হবেন। এ্যাপের মাধ্যমে গ্রাহক সরাসরি প্রিমিয়াম জমা করাসহ প্রিমিয়াম ক্যালকুলেশন ও পলিসি হাল-নাগাদ তথ্য জানতে পারবেন। কর্মীগণ এই এ্যাপ ব্যবহার করে তার দৈনন্দিন ব্যবসার তথ্যসহ প্রিমিয়াম ক্যালকুলেটর, পলিসি সংক্রান্ত তথ্য সহজেই পাবেন যা তাদের উত্তোরত্তোর ব্যবসা বৃদ্ধি করতে উৎসাহ জোগাবে। গ্রাহক এবং কর্মীগণের মধ্যে স্বচ্ছতা আনায়নে ট্রাস্ট ইসলামী লাইফ সর্বদা বদ্ধ পরিকর।












