গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড এর শাখা ব্যবস্থাপক ও নির্বাহী কর্মকর্তাদের অর্ধ-বার্ষিক ব্যবসা সম্মেলন-২০১৮ সম্প্রতি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-এ অনুষ্ঠিত হয়েছে। মুখ্য নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে এ সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান সৈয়দ বদরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন।
সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন কোম্পানির অডিট কমিটির চেয়ারম্যান আর এ হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান সৈয়দ বদরুল আলম, উপস্থিত শাখা ব্যবস্থাপক ও নির্বাহী কর্মকর্তাদের সম্মানিত বীমা গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন।
কোম্পানির সিনিয়র কনসালট্যান্ট জনাব এ.বি.এম নুরুল হক-মূল বক্তব্যে কোম্পানির ব্যবসার কলেবর বৃদ্ধির প্রচেষ্টা হিসাবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে সম্প্রতি অনুমোদনপ্রাপ্ত শাখা ও নতুন শাখা চালু ও চলতি বছরের জন্য ধার্য্যকৃত লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জনে সকলকে পরিকল্পনামাফিক কঠোর পরিশ্রম করার জন্য বলেন। দায়িত্বপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন তাঁর বক্তব্যে শাখা ব্যবস্থাপকগনকে পেশাদারী মনোভাবের সাথে সম্মানিত বীমা গ্রাহকের মাঝে সর্বোৎকৃষ্ঠ সেবা প্রদানের পরামর্শ প্রদান করেন এবং ২০১৮ সালে সর্ব্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জনকারী শাখা ব্যবস্থাপকদের প্রশংসা করেন।












