জনতা ইন্স্যুরেন্সের ৪০ বছর পূর্তি ও শাখা ব্যবস্থাপক সম্মেলন- ২০২৬ অনুষ্ঠিত

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
জনতা ইন্স্যুরেন্স পিএলসি.-এর ৪০ বছর পূর্তি ও শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ উপলক্ষে ২৯ জানুয়ারী ২০২৬ বৃহস্পতিবার, কোম্পানীর প্রধান কর্যালয়েএ অনুষ্ঠিত হয়।
কোম্পানীর চেয়ারম্যান জাফরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসাবে উক্ত সভার আসন অলংকৃত করেন। সম্মেলনে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুবক্কর ছিদ্দীকি সভাপতিত্ব করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন অত্র কোম্পানীর সকল শাখার শাখা ব্যবস্থাপকগন। কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন সকলকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ তথা বীমার সঠিক নিয়মনীতি অনুসরনপূর্ব্ক বীমা প্রিমিয়াম আহরন করে কোম্পানীকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসাবে এগিয়ে নেয়ার আহবান জানান সেইসাথে বীমা দাবী দ্রুত পরিশোধ করে বীমাকারীদের বীমার সুফল প্রাপ্তিতে বিশেষ দৃষ্টি দেওয়ার পরামর্শ প্রদান করেন।
মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুবক্কর ছিদ্দীকি ভবিষ্যতে প্রিমিয়াম আয়, সম্পদ ও সুনাম আরো বৃদ্ধি করার প্রয়াসে সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীদের কে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পরিপালনের আহবান জানান এবং কোম্পানীকে আগামীতে একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর বীমা কোম্পানী বিনির্মানে সম্মেলনে আগত শাখা ব্যবস্থাপকগনের নিকট আন্তরিক সহযোগীতা কামনা করেন।
শাখা ব্যবস্থাপক সম্মেলন- ২০২৬ এর সঞ্চালনা করেন অত্র কোম্পানীর কোম্পানী সচিব, ইমতিয়াজ ভুঁইয়া।