
সম্প্রতি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ে কোম্পানীর চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী, সাবেক এমপি এর উপস্থিতিতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। উক্ত চুক্তির ফলে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যনেজমেন্ট লিমিটেড জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর আইপিও সংক্রান্ত ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করবে। জেনিথ লাইফের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা (চঃ দাঃ) এস এম নুরুজ্জামান এবং প্রাইম ফাইন্যান্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (চঃ দাঃ) মোঃ রেজাউল হক। এসময় আরো উপস্থিত ছিলেন জেনিথ লাইফের কোম্পানী সচিব আবদুর রহমান, সিনিয়র ডিজিএম ও প্রধান (অর্থ ও হিসাব) ফারুক আহমেদ এবং প্রাইম ফাইন্যান্সের পক্ষে সিএফও আব্দুল মান্নান, এফসিএ এবং এভিপি রাজিবুল ইসলাম।












