
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
আজ ২০ জুন ২০২৬ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর মাননীয় চেয়ারম্যান মিসেস তাহমিনা আফরোজ। এছাড়া সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহউদ্দিন আহমেদ, অডিট কমিটির চেয়ারম্যান মো: মোস্তফা কামাল এফসিএ, নমিনেশন এন্ড রিমুনারেশন কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট এস.এম কামাল উদ্দিন, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান, গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম খান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জহিরুল ইসলাম, উদ্যোক্তা পরিচালক এমাদাদুল হক চৌধুরী, মো: আবুল হাসেম, এবিএম কায়কোবাদ, মো: ইকবাল হোসেন, পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক, মাহমুদ আলী খান, জিয়া উদ্দিন পোদ্দার, মো: সাইফুল ইসলাম, উদ্যোক্তা শেয়ারহোল্ডার আনোয়ার হোসেন খান, Statutory Auditor ARTISAN এর পার্টনার এএফএম আলমগীর এফসিএ, ইনডিপেনডেন্ট স্ক্রুটিনাইজার মো: আবুল কাশেম মজুমদার এফসিএ, পুঁজিবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মিডিয়া ব্যক্তিবর্গ, Hisoft Corporation এর CEO মো: আশরাফুল হক, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টও মোহাম্মদ সেলিম, চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মামুনুল ইসলামসহ ১২৪ জন শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
উক্ত বার্ষিক সাধারণ সভায় (১) ২০২৫ সালের ডাইরেক্টরস রিপোর্ট, অডিটেড একাউন্টস, অডিটরস রিপোর্ট, (২) ২০২৫ সালের জন্য ১০% ক্যাশ ডিভিডেন্ড, (৩) কোম্পানীর স্বতন্ত্র পরিচালক হিসবে মো: মোস্তফা কামাল এফসিএ ও অ্যাডভোকেট এস.এম কামাল উদ্দিন এর নিয়োগ,(৪) ২০২৬ সালের জন্য Statutory অডিটর হিসেবে ফেমস এন্ড আর, চার্টার্ড একাউন্ট্যান্ট এর নিয়োগ ও (৫) ২০২৬ সালের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের Corporate Governance Code এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের Corporate Governance Guidelines এর Compliance Auditor হিসেবে Jesmin & Associates, চার্টার্ড সেক্রেটারীজ এর নিয়োগ অনুমোদিত হয়।
মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ শেয়ারহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন বিষয়ের উপর উপদেশ ও পরামর্শ দেয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানান। তিনি শেয়ারহোল্ডারদেও উপদেশ এবং পরামর্শ বাস্তবায়নেরও আশ্বাস প্রদান করেন।
বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন কোম্পানী সেক্রেটারী মোহাম্মদ শাহীন মিয়া ।












