“তোমার ভাল লাগা”


খোন্দকার জিল্লুর রহমান :–
কেনযে আমায় তোমার লাগল ভাল
অত গোলাপ থাকতে,
তা হলে ফুলদানিতে রাখলে কেন
বুকেই না হয় রাখতে।
আমি না হয় কালো গোলাপ
দেখতে অনেক মন্দ,
তবুও তুমি ছিলে আজীবন
আমার সুখে অন্ধ।
তোমার সুরে যখন তুমি
গেয়েছিলে গান,

নেচে উঠত গোপনে আমার
দেহ-মন ও প্রাণ।
তুমি ছিলে অধিক সুখী
আমায় নিয়ে সাথে,
আমার হৃদয় ভাবত তোমায়
সন্ধ্যা থেকে প্রাতে।

সকাল দুপুর সন্ধ্যা প্রাতে তুমি
দিয়েছিলে অপার শান্তি,
চেয়েছিলাম আমি ছায়াহয়ে থাকতে
দাবিহীন ভুল-ভ্রান্তি।
যানিনা কখন যে লুটিয়ে নিয়ে গেলে
হৃদয়ের সপূর্ণ স্থান।
পারিনি আমিও থাকতে ভুলে তোমায়
হারিয়ে মন ও প্রাণ।

এখনো তোমার শূন্য আসন টি
হয়নি পূর্ণ করা,
দুর হতে তুমি চেয়ে আছ একা একা
সম্মুখে দাওনা ধরা।
চেয়ে আছি আমি তৃষিত নয়নে
করিয়ে সুদুর অপেক্ষা,
কে আসবে আবার অধিকারী হয়ে
দিয়ে জীবনের পরীক্ষা।

কাদা মাটি জলে তোমাকে স্থায়ী করে
রেখে এসেছি একা একা,
অশান্ত মনে আমি ঘুরি গহিন অরন্যে
কখনো পাব কি তোমার দেখা…
খুঁজি ফিরি তাই তোমার মাঝেতে চাই
করিয়ে তোমাকে স্মরন,
সকাল দুপুর সাঁঝে নির্ভরতার মাঝে
কাউকে করিয়ে বরন।
———-***———–