ইঞ্জিনিয়ার আবদুল মতিন এবং মোহাম্মদ আজম সম্প্রতি নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্স কো: লি: এর যথাক্রমে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্র্নিবাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত কম্পানির পরিচালনা পর্ষদের সভায় তাঁরা পুনর্র্নিবাচিত হন।
আবদুল মতিন নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্সের অন্যতম উদ্যোক্তা পরিচালক। তিনি দেশের একজন শিল্পপতি ও ব্যবসায়ী।












