
সৈয়দ নাজমুল আবেদিন সম্প্রতি পিকওয়ার্ড বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) ও বাংলাদেশে পিকওয়ার্ড হোল্ডিংস লিমিটেডের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ নিযুক্ত হয়েছেন। হংকংভিত্তিক পিকওয়ার্ড হোল্ডিংস ভারী শিল্পের বিশেষায়িত কাঁচামাল সরবরাহ ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সলিউশন সেবার জন্য বিশেষভাবে পরিচিত। বর্তমানে বাংলাদেশসহ নয়টি দেশে পিকওয়ার্ড হোল্ডিংসের কার্যক্রম রয়েছে।
সৈয়দ নাজমুল আবেদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন। প্রায় দেড় যুগ ধরে তিনি টেলিকম, সিমেন্টসহ বিভিন্ন খাতে বিক্রয় ও বিপণন বিভাগে কাজ করছেন। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেসে নাজমুল আবেদিন ‘গ্লোবাল মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মার্কেটিং লিডার ২০১৮’ সম্মাননা অর্জন করেন। —বিজ্ঞপ্তি











