প্রগ্রেসিভ লাইফের পরিচালনা পর্ষদের ১৮৩তম সভা অনুষ্ঠিত

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর পরিচালনা পর্ষদের ১৮৩তম সভা গত ২২/০৮/২০২৩ খ্রি: রোজ- মঙ্গলবার, বেলা: ৩ঃ০০ ঘটিকায় কোম্পানির প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন, এনডিসি, পিএসসি (এলপিআর)।
উক্ত পর্ষদ সভায় উপস্থিত ছিলেন সম্মানিত ভাইস-চেয়ারম্যান বজলুর রশীদ এমবিই এবং আরো উপস্থিত ছিলেন সম্মানিত পরিচালক মহোদয়গণ, গোলাম মোস্তফা আহমেদ, জাকারিয়া আহাদ, আব্দুল মালিক, বাবেল মিয়া, মোহাম্মদ মিজানুর রহমান, এম এ করিম, কামাল মিয়া, এম. শোয়েব চৌধুরী, মোঃ জামিল শরীফ, পিএইচডি, এফসিএমএ ও ড. তাজরিনা ফারাহ্ধসঢ়;। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ শাহজাহান আজাদী, মোঃ আব্দুল করিম ভারপ্রাপ্ত কোম্পানি সচিব ও মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন ভারপ্রাপ্ত প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও)।
এছাড়াও উক্ত পর্ষদ সভায় কোম্পানির ব্যবসা বৃদ্ধিসহ সার্বিক অবস্থার উন্নয়নে কাজ করার জন্য সকলে আন্তরিকভাবে ঐক্যমত পোষণ করেন।