প্রাইম ইসলামী লাইফের চেয়ারম্যান মোহাম্মদ আকতার পুনঃনির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :
২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত কোম্পানীর ২২৪তমা বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে জনাব মোহাম্মদ আকতারকে চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত করা হয়। পুনঃনির্বাচিত চেয়ারম্যানকে বোর্ড অব ডিরেক্টরস-এর পক্ষ থেকে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল আলম ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এ সময়ে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।