
বজল আহমেদ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) ৪৩৯তম বোর্ডসভায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্বরত আছেন।
বজল আহমেদের বাবা মরহুম এমএ বারী ইউসিবির অন্যতম উদ্যোক্তা পরিচালক ছিলেন। বজল আহমেদ তাজ অ্যাকসেসরিজ (প্রা.) লিমিটেড ও সৈকত টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি তাজ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী।
বজল আহমেদ সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন। —বিজ্ঞপ্তি












