“বর্তমানে গ্রাহকের কোন দাবি পাওনা নাই- জেনিথ লাইফ এমডি এস এম নুরুজ্জামান।”

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
একক ও গ্রুপ বীমার মৃত্যুদাবিসহ স্বাস্থ্য বীমা দাবি, মেয়াদোত্তর বীমা, এসবি ও সম্পুর্ণ মূল্য বাবদ ৯ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার দাবি পরিশোধ করার গৌরব অর্জনকারী জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেছেন, বর্তমানে জেনিথ লাইফের নিকট গ্রাহকের কোন দাবী পেন্ডিং নাই।
প্রধান অতিথি আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের উপস্থিতিতে ও সভাপতিত্বে গত ১৩ নভেম্বর ২০২১ কক্সবাজারে অনুষ্ঠিত উন্নয়ন সম্মেলনে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলিষ্টতার সাথে কথাগুলি বলেছেন। সম্মেলনে সাবেক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী। সারাদেশ থেকে প্রতিষ্ঠানটির প্রায় এক হাজার ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তা এতে অংশ নেন।
জেনিথ এমডি বলেন, জেনিথ ইসলামী লাইফ সম্পূর্ণ অনলাইন ভিত্তিক একটি লাইফ বীমা কোম্পানি। এর যাবতীয় ঋণ ২০১৮ সাল থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে পরিশোধ করা হয়েছে, যার পরিমাণ ছিল ৬ কোটি ৩১ লাখ টাকারও বেশি। পাশাপাশি ৪ কোটি টাকারও অধিক ব্যাংকে এফডিআর করা হয়েছে। যা জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পনির আর্থিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে নবায়ন প্রিমিয়াম, গ্রুপ বীমা এবং স্বাস্থ্য বীমা পলিসির ব্যাপারেও অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে এবং আধুনিক পদ্দতি ও নতুন নতুন গবেষণার মাধ্যমে ব্যবসা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।