
অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
শত বছরের ঐতিহ্যের মিশেলে ‘নগদ’ সেবা নিয়ে বাণিজ্য মেলায় হাজির হয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। মেলায় ‘নগদ’ নামে ডাক বিভাগের দৃষ্টিনন্দন প্যাভিলিয়নে তুলে ধরা হচ্ছে ডিজিটাল আর্থিক সেবার নানা দিক।
ডাক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শতবর্ষী এবং ঐতিহ্যবাহী ডাক বিভাগের আদলে সাজানো হয়েছে পুরো ‘নগদ’ প্যাভিলিয়ন। মেলার মূল ফটক দিয়ে প্রবেশের পর বড় টাওয়ার হয়ে একটু বাম দিকে গেলেই ওই প্যাভিলিয়ন চোখে পড়বে। প্যাভিলিয়নটির সাজসজ্জা তুলে ধরেছে প্রাচীন ডাক বিভাগের ঐতিহ্য। পোস্ট বক্স ও ডাক হরকরার অবয়ব মনে করিয়ে দেয় দেশের পুরোনো সেই ঐতিহ্য।
প্যাভিলিয়নের ভেতরে ঢুকলে ‘নগদ’-এর আধুনিক সেবা পাওয়ার কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রতিদিন অগণিত মানুষ এসে ঘুরে যাচ্ছে প্যাভিলিয়নে আর জানতে পারছে ‘নগদ’ সম্পর্কে। বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে মেলায় আগত তরুণ-তরুণীদের মধ্যে।










