বান্দরবানে জেনিথ ইসলামী লাইফের বিশেষ গেট টুগেদার

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
২ শতাধিক সফল কর্মকর্তাদের নিয়ে বান্দরবানে জেনিথ ইসলামী লাইফের বিশেষ গেট টুগেদার অনুষ্ঠিত হয়। ২ ফেব্রুয়ারী ২০২৬ সোমবার মেঘের রাজ্য বান্দরবানের হিল ভিউ রিসোর্টের কনফারেন্স রুমে জেনিথ ইসলামী লাইফের সফল কর্মকর্তাদের নিয়ে এ বিশেষ গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এস এম নুরুজ্জামান।
সভার সভাপতিত্ব করেন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোঃ আরিফ হোসেন।