মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ব্যাংকের শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে রাজধানীর ফারস্ হোটেল অ্যান্ড রিসোর্টে এ সভার আয়োজন করা হয়। এতে গত বছরের ব্যালান্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ও শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ লভ্যাংশ (১৭ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ স্টক) প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। সভায় সভাপতির বক্তব্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান একেএম সাহিদ রেজা বলেন, ব্যাংকের গত বছর অর্জিত সাফল্য সম্মিলিত প্রচেষ্টার ফসল। বিজ্ঞপ্তি