
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের স্ট্র্যাটেজিক বিজনেস কনফারেন্স-২০১৯ গতকাল রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ১৩৮টি শাখা ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা এতে অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান একেএম সাহিদ রেজা। সভাপতিত্ব করেন এমডি ও সিইও কাজী মসিহুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন হুমায়ুন, পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আমানউল্লাহ্ এবং পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। ব্যাংকের এএমডি, ডিএমডিসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি












