মেঘনা লাইফ ইনস্যুরেন্স ও ব্র্যাক হেলথকেয়ারের চুক্তি স্বাক্ষর

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মহাখালীস্থ ব্র্যাক হেড অফিসে অতিসম্প্রতি এই চুক্তি স্বাক্ষর হয়।
এই সহযোগিতা চুক্তির ফলে মেঘনা লাইফ ইনস্যুরেন্সের পলিসিহোল্ডারদের জন্য মানসম্মত, সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এই অংশীদারিত্বের মাধ্যমে এখন থেকে মেঘনা লাইফ ইনস্যুরেন্সের পলিসিহোল্ডারগন ঢাকার বিভিন্ন ব্র্যাক হেলথকেয়ার সেন্টার থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন, যা স্বাস্থ্যসেবাকে নির্ভরযোগ্য, আধুনিক ও আরও সহজ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ুমেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), কোম্পানির কনসালট্যান্ট ও হেড অব বিজনেস মো. জয়নাল আবেদিন ভূঁইয়া এবং এসবিপি তৌফিক হাসান, ব্র্যাক হেলথকেয়ারের হেড অব হেলথকেয়ার এন্টারপ্রাইজ’র ।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মেঘনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ব্যাংকাস্যুরেন্স ডিপার্টমেন্টের ম্যানেজার ভুইয়া মোঃ জাহিদুল ইসলাম এবং ব্র্যাক হেলথকেয়ারের এজিএম (অপারেশনস) অহসানুর রহমান আশিকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বলেন, আমরা বিশ্বাস করি, এই অংশীদারিত্ব মেঘনা লাইফ ইনস্যুরেন্সের সকল পলিসিহোল্ডারদের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তাঁদের সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।