যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যোগে ৪৩২২ সংখ্যক রোগীর চিকিৎসাসহ বিনা মূল্যে ঔষধ বিতরণ

সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যোগে ও অর্থায়নে উম্মে কুলসুম রওশন জাহান হাফিজিয়া মাদ্রাসা, কোনাবাখাইল (পেচপাড়া), ত্রিশাল, ময়মনসিংহ এ বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস ও সাধারন চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশানের সিইও মির্জা ইলিয়াছ উদ্দীন আহম্মদ, উপ ব্যবস্থাপনা পরিচালক এ,কে,এম,সাইফুদ্দিন আহমেদ,উত্তরা শাখার শাখা ব্যবস্থাপক শহীদ উল্লাহ, যমুনা ব্যাংকের গাজিপুর ও ময়মনসিংহ অঞ্চলের নির্বাহী,কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারন মানুষ। অনুষ্ঠানে প্রায় ৪৩২২ সংখ্যক রোগীর চিকিৎসাসহ বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ৪৩০ সংখ্যক রোগীকে অপারেশন জন্য তালিকাভুক্ত করা হয়।