যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ও অর্থায়নে খুলনায় চিকিৎসা সেবার আয়োজন

যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ও অর্থায়নে চিকিৎসা
যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ও অর্থায়নে চিকিৎসা

যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ও অর্থায়নে খুলনার খালিশপুরে বিনামূল্যে চক্ষু, দন্ত, গাইনী, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার এ. কে. এম. মুর্শারফ হুসাইন, কানুতোষ মজুমদার, মোঃ ইসমাইল হোসেন সিরাজী ও যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আশপাশের শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ। অনুষ্ঠানে প্রায় ২৬৪২ জন রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ২৫৩ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়াও অভিজ্ঞ ডাক্তার দ্বারা দাঁতের রোগীদের বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হয়।

Jamuna Bank Foundation organized Free Eye Camp, Diabetes, Gyanee, Dental and General treatment services at Khalishpur in Khulan. Engr. Md. Atiqur Rahman, chairman Jamuna Bank Limited was present as the chief guest on the occasion. Al-Haj Nur Mohammed, Chairman, Jamuna Bank Foundation presided over the program. Directors, Engr. A. K. M. Mosharraf Hussain, Kanutosh Majumder, Md. Ismail Hossain Siraji, Managing Director and CEO Jamuna Bank Mirza Elias Uddin Ahmed were present as special guest. High official of the Bank and Local dignitaries and a large number of people were also present. 2642 people were given treatment with free medicine in the camp and 253 people were selected for eye operation.