শিরোনাম : নেই যে মায়ের দাবি (দুষ্টি কলম)


কলমে : খোন্দকার জিল্লুর রহমান
চার সন্তানকে করল মানুষ
একাই মা যখন,
কষ্টের নদী পেরিয়ে এসেই
শান্ত মনে তখন।

তোদের রেখে মা কখনো
খায়নি একটু খাবার,
ক্ষিদের চোটে সন্তান যদি
কষ্ট পাবে আবার।

জন্ম দিয়ে মা তোদেরকে
করলো সফল মানুষ,
সফল হয়ে তোরাই এবার
উড়াস রঙ্গিন ফানুস।

সুখ-শান্তি নাই বা দিলি
খোঁজ খবরতো নিবি,
বাঁচার জন্য একটু হলেও
খাবার দাবার দিবি।

আদর দিল সোহাগ দিল
সারা জীবন ভর,
শেষ বয়সে মাকে তোরা
করলি ভীষন পর।

শেষ বয়সে তোরাও হারাবি
নিজ সন্তানের দাবী,
তোদের সন্তান কেড়ে নেবে
তোদের ঘরের চাবি।

বুকের দুধ পিয়েই তোদের
কাটতো মায়ের বেলা,
শীত-গরমেও পার করলো
তোদের কষ্টের জ্বালা।

তোদের মানুষ কেমন করে
বলবে সবাই বল,
মানব রূপের পশুই তোরা
সব হায়েনার দল।

হতভাগ্য মা-যে তোদের
মরছে একাই ঘরে,
তোদের হেলায় মায়ের দেহ
পোকায় ধ্বংস করে।

জীবন সায়ন্মে তোদের যেমন
মরন হবে সবার,
একই ভাবে তোদের দেহ
পোকায় খাবে আবার।