
অর্থনীতির ৩০ দিন সংবাদ :
বরিশালে অনুষ্ঠিত বীমা মেলা ২০২২ এ “শ্রেষ্ঠ স্টল” ক্যাটাগরিতে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড ৩য় পুরষ্কারে ভূষিত হয়েছে। মেলার সমাপণী অনুষ্ঠানে বরিশালের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোঃ আমিন উল আহসান এর নিকট থেকে কোম্পানির পক্ষে সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন জনাব মোঃ বুল খায়ের, ডেপুটি জেনারেল ম্যানেজার। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধে আরও উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জয়নুল বারী। এই পুরস্কার সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড এর গ্রাহক, শুভানুধ্যায়ী, কর্মকর্তা/কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে ভবিষ্যত পথ চলায় আরও অনুপ্রাণিত করবে।












