অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
সবচেয়ে বেশি রেমিটেন্স আহরণের জন্য পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক। ২০১৭ সালে প্রবাসীরা এই ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠনোয় বাংলাদেশ ব্যাংক এ পুরস্কার দিয়েছে।
বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি মিলনায়তনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব কামরুন নাহার আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন।











