স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল ব্রাঞ্চ মেট্রোপলিটন চেম্বার বিল্ডিং (মেজ্জানিন ফ্লোর), ১২২- ১২৪ মতিঝিল বা/এ, ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন-উর-রশিদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ঠিকানায় আনুষ্ঠানিকভাবে শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মোঃ জাহেদুল হক, আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, এস. এস. নিজামুদ্দীন আহমেদ, এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর পরিচালক ও ব্যাংকের শরীয়াহ্ বোর্ডের পরিচালক কাজী খুররম আহমেদ এবং এসবিএল সিকিউরিটিজ লিমিটেড এর পরিচালক এ. কে. এম. আবদুল আলিম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তারিকুল আজম, উপ- ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোতালেব হোসেন, প্রিন্সিপাল ব্রাঞ্চের ব্যবস্থাপকসহ ব্যাংকের গ্রাহকবৃন্দ ও বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।











