হাব চট্রগ্রাম অঞ্চলের সদস্যদের সাথে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়

হজ্ব এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্রগ্রাম অঞ্চলের সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছে প্রিমিয়ার ব্যাংক। সম্প্রতি নগরীর পেনিনসুলা হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হাব এর ব্যাংকার হিসেবে দীর্ঘদিন ধরে বিশেষ ব্যাংকিং সেবা দিয়ে আসছে প্রিমিয়ার ব্যাংক।
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এম. রিয়াজুল করিম (এফসিএমএ) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- এম শাহাদাৎ হোসাইন তাসলিম, মহাসচিব, হাব। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শাহ্ আলম, সহ-সভাপতি, হাব ও চেয়ারম্যান (চট্টগ্রাম আঞ্চলিক কমিটি); মাহামুদুল হক পিয়ারু, যুগ্ন-মহাসচিব, হাব ও সম্পাদক (চট্টগ্রাম আঞ্চলিক কমিটি)।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের চীফ বিজনেস অফিসার ও এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোঃ আব্দুল জব্বার চৌধুরী,ে ডপুিট ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহ্ আলম; ইসলামিক ব্যাংকিং ডিভিশনের হেড, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হজ্জ প্রজেক্ট কমিটির সেক্রেটারি মো. কবীর হোসেন, ব্যাংকের স্থানীয় শাখার ব্যবস্থাপকগন এবং হাব চট্রগ্রাম অঞ্চলের অন্যান্য নেতৃবৃন্দ ।