৫ গুণীজন পেলেন মার্কেন্টাইল ব্যংকের সম্মাননা

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
মুক্তিযুদ্ধ, শিক্ষা, অর্থনীতি, শিল্প-বাণিজ্য ও ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য দেশের পাঁচ গুণী ব্যক্তিত্বকে সম্মাননা জানিয়েছে মার্কেন্টাইল ব্যাংক।
সম্প্রতি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা পদক তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
একই অনুষ্ঠানে দেওয়া হয় ‘এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড’। মার্কেন্টাইল ব্যাংকের এই প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা পাঁচ তরুণ ব্যাংকারকে এই সম্মাননা প্রদান করা হয়।
মার্কেন্টাইল ব্যাংক সম্মাননাপ্রাপ্ত গুণীব্যক্তিরা হলেন-
>> শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে কবি নির্মলেন্দু গুণ
>> মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা ক্ষেত্রে জাহানারা ইমাম (মরণোত্তর)
>> অর্থনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণা ক্ষেত্রে আতিউর রহমান
>> শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে মোস্তফা কামাল (মেঘনা গ্রুপ) ও
>> ক্রীড়া ক্ষেত্রে মাশরাফি বিন মর্তুজা
জাহানারা ইমামের পক্ষে মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন তার পারিবারিক বন্ধু শহীদুল্লাহ খান বাদল। মাশরাফি বিন মর্তুজার পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার প্রতিনিধি আহমেদ নাফিজ মোমেন।
গুণীজন সম্মাননার অর্থমূল্য ৩ লাখ টাকার সঙ্গে তাদের প্রত্যেককে স্বর্ণপদক দেওয়া হয়েছে বলে মার্কেন্টাইল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
‘এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন’ অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন-
>> ফয়েজ উদ্দীন আহমেদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
>> নজরুল ইসলাম চৌধুরী, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ট্রাস্ট ব্যাংক
>> রাজন মিয়া, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, মার্কেন্টাইল ব্যাংক
>> রিয়াজুল হক, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, ব্যাংক এশিয়া
>> মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রিন্সিপাল অফিসার, এবি ব্যাংক
‘এমবিএল ইয়াং ব্যাংকার্স অ্যাপ্রিশিয়েশন’ অ্যাওয়ার্ডের অর্থমূল্য ২ লাখ টাকা।
সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা এবং স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান।