অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :-
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে যোগদান করায় আবু ফরাহ মোঃ নাছেরকে
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পক্ষ থেকে সোমবার
তাঁর দফতরে ফুল দিয়ে অভিনন্দন জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী
তারিকুল ইসলাম চৌধুরী। এসময়ে ব্যাংকের ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন্স ডিভিশনের
প্রধান মোঃ আসাদুল্লাহিল গালিব উপস্থিত ছিলেন।












