“লকডাউনে শেয়ারবাজারে লেনদেন হবে প্রতিদিন ২ ঘন্টা”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক: 

করোনার সংক্রমণ রোধে ৫ এপ্রিল থেকে সাত দিন (সরকারি ছুটির দিন ব্যতিত) দেশের দুই স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের সময়সীমা দুই ঘন্টা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত শেয়ার লেনদেন কর‌তে পার‌বেন বিনিয়োগকারীরা। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত লেনদেনের এই সময়সূচি অব্যাহত থাকবে।

এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জ কতৃপক্ষ করোনা ভাইরাস পরিস্থিতিতে সতর্কতার অংশ হিসেবে বিনিয়োগকারীদের অনলাইন প্লাটফর্মে লেনদেন করার বিষয়ে উত্সাহিত করছে৷