“আসিয়ান-এ অগ্রগতি সম্ভাবনা সন্ধানী চীনা প্রতিষ্ঠানগুলোর গন্তব্য সিঙ্গাপুর ও মালয়েশিয়া”

স্ট্যান্ডার্ড চার্টার্ড পরিচালিত একটি গবেষণায় দেখা যায়

অর্থনীতির ৩০ দিন ঢেস্ক :-
২৭ মে, ২০২১ অধিকাংশ চীনা প্রতিষ্ঠান পরবর্তী ১ বছরের জন্য ব্যবসায়িক অগ্রগতির জন্য আসিয়ান-এ বিশেষ জোর দিচ্ছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড পরিচালিত “বর্ডারলেস বিজনেস: চায়না-আসিয়ান করিডোর” শীর্ষক একটি জরিপের১ কুশলী প্রতিবেদনে বাণিজ্য করিডোরে ক্রস-বর্ডার অগ্রগতিতে উচ্চ মাত্রার সম্ভাবনা দেখানো হয়। জরিপে আরও দেখানো হয়, এই অঞ্চলের সেরা বাজার হিসেবে সিঙ্গাপুর ও মালয়েশিয়াকেই বেছে নিচ্ছে চীনা প্রতিষ্ঠানসমূহ।
বৃহৎ ও ক্রমবর্ধমান আসিয়ান কনজ্যুমার মার্কেট (৫৬%) অ্যাক্সেস, স্থানীয় সরকার প্রণোদনা ও প্রকল্পের দীর্ঘস্থায়ীত্ব/স্থিতিশীলতার জন্য সহযোগিতা (৫৩%), পাশাপাশি পরিপক্ক এবং নির্ভরযোগ্য সরবরাহকারী বেসের উপস্থিতি (৫১%) জরিপ করা চীনা সংস্থাগুলির উর্ধ্বতন কর্মকর্তারাদের কাছে এই অঞ্চলে প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ চালক হিসেবে সর্বাধিক গুরুত্ব পেয়েছে। এছাড়া, প্রায় অর্ধেক (৪৭%) উত্তরদাতা সম্মত জানিয়েছেন যে মুক্ত বাণিজ্য চুক্তির নেটওয়ার্ক আসিয়ানকে বিশ্ব বাজারে অ্যাক্সেসের জন্য একটি আদর্শ ভিত্তিতে পরিণত করে। দ্য রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনোমিক পার্টনারশিপ (আরসিইপি )ও এই অঞ্চলে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে, ৮৮ শতাংশ উত্তরদাতা আগামী ৩-৫ বছরের মধ্যে কমপক্ষে ২৫ শতাংশ বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছেন।
আসিয়ানের মধ্যে টার্গেট মার্কেটের ক্ষেত্রে, জরিপ উত্তরদাতাদের ৬০ শতাংশ বিক্রয় ও উৎপাদনের সুযোগ অর্জনের জন্য সিঙ্গাপুরে বিস্তারে আগ্রহী, দ্বিতীয় মালয়েশিয়ার (৬৫%) এবং থাইল্যান্ডে (৫৩%)। চীনা করপোরেট প্রতিষ্ঠানগুলো সিঙ্গাপুরকে একটি প্রধান আঞ্চলিক প্রকিউরমেন্ট হাব (৪৭%) এবং একটি আঞ্চলিক গবেষণা ও উন্নয়ন(আর অ্যান্ড ডি)/ উদ্ভাবন কেন্দ্র (ইনোভেশন সেন্টার) (৪৪%) হিসাবে সায় দিতে আগ্রহী, কারণ তারা আসিয়ান জুড়ে সম্প্রসারণের প্রত্যাশা করছে।
জরিপে আরও দেখা যায়, প্রতিষ্ঠানগুলো রিজন-এর মধ্যেই বড় একটি ঝুঁকি লক্ষ্য করছে। অন্যতম ৩ টি ঝুঁকি হলো; কোভিড-১৯ মহামারী অথবা অন্যান্য স্বাস্থ্যঝুঁকি (৭০%), ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা এবং বাণিজ্যিক দ্বন্দ্ব (৬৭%) এবং অর্থনীতির ধীরগতি এবং গ্রাহক ব্যয় হ্রাস (৬৭%)।১ এছাড়াও, অংশগ্রহণকারীদের প্রায় ৬০ শতাংশ সম্মতি প্রকাশ করেছেন যে আশিয়ান-এ তাদের ব্যবসায়িক মডেলকে শিল্প-চর্চা এবং শর্তের সাথে খাপ খাইয়ে নেওয়া হয়েছে (৫৮%), অঞ্চলভিত্তিক নীতিমালা বুঝতে পারা, পেমেন্ট পদ্ধতি ও অবকাঠামো (৫৬%) এবং সাপ্লাইয়ারদের সাথে সম্পর্ক গঠন এবং সাপ্লাই চেইন লজিস্টিকসের সাথে খাপ খাইয়ে নেয়া (৫৬%) ইত্যাদি বিষয়গুলো আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হয়ে উঠবে।২
আশিয়ান-এর মধ্যে এই স্থিতিশীল ও ভারসাম্যহীন বিকাশ চলমান রাখতে এবং ঝুঁকি ও চ্যালেঞ্জগুলো সহনীয় করে তুলতে, পরিসংখ্যানে অংশগ্রহণকারী অধিকাংশই নিজেদের প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে ডিজিটাল ট্রান্সফরমেশন প্রোগ্রামের প্রয়োগ (৫৮%), স্থায়িত্বের ধারাবাহিকতা এবং ইএসজি (পরিবেশ, সমাজ, শাসনপদ্ধতি) পদক্ষেপসমূহ (৪৭%) এবং মার্কেটে উপস্থিতি বৃদ্ধি করতে নতুন অংশীদারিত্ব/যৌথ উদ্যোগ (৪৪%) ইত্যাদি বিষয়গুলোর উপর ফোকাস করতে চান।৩ তাদের বিকাশের জন্য এই প্রতিষ্ঠানগুলো বলছে যে তারা আর্থিকভাবে সচ্ছল (৬০%), বৃহৎ বাণিজ্য অর্থায়ন সেবা (৫৬%) এবং ওয়ান-স্টপ কর্পোরেট অর্থায়ন এবং মূলধন-জোগান সেবা (৫৬%) প্রদানে সক্ষম ব্যাংকিং পার্টনারদের সন্ধান করছে।৪
স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর এশিয়ার ক্লায়েন্ট কভারেজ, কর্পোরেট কমার্শিয়াল অ্যান্ড ইন্সটিটিউশনাল ব্যাংকিং রিজনাল কো-হেড হাইডি টরিবিও বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর ব্যবসায়িক পরিকল্পনার মূল হলো আশিয়ান। আশিয়ান-এর ১০ টি বাজারে একমাত্র আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা হিসেবে, এই রিজনের অগণিত সুযোগগুলো কাজে লাগাতে আমরা আমাদের গ্রাহকদের সাহায্য করে যাচ্ছি। আলাদাভাবে, চীনে আমাদের ১৬০ বছরেরও বেশি সময়ের ইতিহাস নিয়ে বললে, আশিয়ান-এ বিভিন্ন সেক্টর এবং শিল্পে আমাদের টেকসই আর্থিক এবং ডিজিটাল সল্যুশন প্রদানের মাধ্যমে, ব্যবসায় বর্ধনে সাহায্যের মাধ্যমে, আন্তর্জাতিকীকরণ কৌশল সরবরাহের মাধ্যমে এবং আশিয়ান-এর সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন চীনা কর্পোরেটদের সাথে আমরা দৃঢ় সম্পর্ক এবং পার্টনারশীপ গড়ে তুলেছি।”
স্ট্যান্ডার্ড চার্টার্ড আজ বর্ডারলেস বিজনেস সিরিজ ২০২১-এর প্রথম সংস্করণ উন্মোচন করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড “বর্ডারলেস বিজনেস: চায়না-আশিয়ান করিডোর” রিপোর্টটি ডাউনলোড করতে এবং আশিয়ান-এ চীনা প্রতিষ্ঠানগুলোর সফলতার মূল দিকগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.sc.com/en/borderless

Singapore and Malaysia top expansion destinations for Chinese companies looking for growth opportunities in ASEAN

A survey commissioned by Standard Chartered reveals that Singapore is a preferred procurement and R&D / Innovation hub for Chinese companies looking for expansion in ASEAN

27 May 2021, Singapore – The majority of Chinese companies focusing on ASEAN expect business growth in the region over the next 12 months. This is according to a survey[1] commissioned by Standard Chartered for its “Borderless Business: China-ASEAN Corridor”, a strategic report that explores high-potential opportunities for cross-border growth in this trade corridor. The survey also revealed that these Chinese companies consider Singapore and Malaysia as the best markets for expansion opportunities in the region.

Access to the large and growing ASEAN consumer market (56%), local government incentives and support for project sustainability / stability (53%), as well as the presence of a mature and reliable supplier base (51%) were regarded as the most important drivers[2] for expansion into the region by the senior executives of the surveyed Chinese companies. In addition, almost half (47%) of the respondents agreed that the network of Free Trade Agreements makes ASEAN an ideal base to access the global markets. The Regional Comprehensive Economic Partnership (RCEP) is also expected to attract more investments into the region, with 88 per cent of respondents planning to increase investments by at least 25 per cent over the next 3-5 years.

In terms of target markets within ASEAN, 60 per cent of survey respondents are focusing on expanding in Singapore to capture sales and production opportunities, second to Malaysia (65%) and followed by Thailand (53%). Chinese corporates are keen to tap Singapore as a major regional procurement hub (47%) and a regional R&D / Innovation centre (44%), as they look to expand across ASEAN.

The survey also shows companies recognising a wide range of risks within the region. The top three identified risks are the COVID-19 pandemic or other health crises (70%), geopolitical uncertainty and trade conflicts (67%) as well as the slow revival of the economy and the drop in consumer spending (67%).[3] Furthermore, almost 60 per cent of respondents agreed that adapting their business model to industry practices and conditions within ASEAN (58%), understanding regional regulations, payment methods and infrastructure (56%) and building relationships with suppliers and adapting supply chain logistics (56%) are the most significant challenges[4] in the next 6 to12 months.

To drive resilient and rebalanced growth in ASEAN and mitigate these risks and challenges, more than half of the survey respondents consider executing digital transformation programmes (58%), driving sustainability and ESG (Environment, Social and Governance) initiatives (47%) and entering new partnerships / joint ventures to increase market presence (44%) as the most important areas[5] for their companies to focus on. To support their growth, these companies say they are seeking banking partners with strong cash management capabilities (60%), extensive trade financing services (56%), and one-stop corporate financing and capital-raising services (56%) [6].

Heidi Toribio, Regional Co-Head, Client Coverage, Asia, Corporate, Commercial and Institutional Banking, Standard Chartered, said: “ASEAN is core to Standard Chartered’ s business strategy. As the only international financial institution with presence in 10 ASEAN markets, we continue to support our clients in tapping the myriad of opportunities this region has to offer. In particular, and over our more than 160 years history in China, we have built strong relationships and partnerships with Chinese corporates in ASEAN from various sectors and industries offering them our sustainable finance and digital solutions, and helping them evolve their businesses, deliver their internationalisation strategies and leverage the ASEAN opportunity.”

Standard Chartered today launched the first edition of Borderless Business series for 2021. To download the Standard Chartered “Borderless Business: China-ASEAN Corridor” report and find out more about the key areas of focus for Chinese companies to succeed in ASEAN, visit: www.sc.com/en/borderless