অর্খনীতির ৩০ দিন ডেস্ক :-
আগামী ১৩ সেপ্টেম্বর শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২য় প্রান্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর পুরানা পল্টনে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০২১ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।
সভাশেষে বিমাটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।












