‍”রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত সোনালী পেপারের”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :-
শেয়ারবাজারে তালিকাভুক্ত পেপার ও প্রিন্টিং খাতের কোম্পানি সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য প্রকাশ।
কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানি ১রা:২ অর্থাৎ ২ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে। তবে এতে কোনো প্রিমিয়াম থাকবে না। আগামী ১১ নভেম্বর কোম্পানিটি বিশেষ সাধারণ সভার (ইজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ৭ অক্টোবর।
বৈঠকে বিনিয়োগকারীদের সম্মতি নেওয়ার জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করা হয়।ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়া গেলে এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন চেয়ে আবেদন করবে কোম্পানিটি।