
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
মোঃ জাহেদুল ইসলাম (জাহিদ) প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের এর মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তার এ নিয়োগ অনুমোদন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তিনি এর আগে অত্র প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) এবং কোম্পানী সচিবের দায়িত্ব পালন করেছেন।
তিনি গত ১জুলাই, ২০০৪ সালে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর প্রধান কার্যালয়ের হিসাব বিভাগে উপ-মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন।
প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এ যোগদানের পূর্বে তিনি সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ও ইষ্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর হিসাব বিভাগে কর্মরত ছিলেন।
মোঃ জাহেদুল ইসলাম(জাহিদ) রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি.কম অনার্স ও এম.কম ডিগ্রী লাভ করেন। তিনি বীমা প্রশিক্ষণ ও বিভিন্ন কর্মশালায় সাফল্যের সঙ্গে অংশগ্রহণের মাধ্যমে ৩২ বছরের বীমা জীবনে পেশাগত দক্ষতা অর্জন করেন।
জনাব জাহেদুল ইসলাম নীলফামারী জেলা সদরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১২জানুয়ারী, ১৯৬৩ ইং সালে জন্মগ্রহন করেন। তিনি পলিসি হোল্ডার, শেয়ার হোল্ডার, কর্মকর্তা/কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের দোয়া চেয়েছেন যাতে তার পরিশ্রম, মেধা এবং সততার সহিত প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সক্ষমতা অর্জন করতে পারেন।












