
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
৪ নভেম্বর ২০২১ এবং ৮ নভেম্বর ২০২১ এ লন্ডন এবং ম্যানচেস্টার, যুক্তরাজ্যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দ্বারা আয়োজিত;বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ; এর গর্বিত স্পনসর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ৮ নভেম্বর ২০২১ তারিখে ম্যানচেস্টার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুজ্জামান চৌধুরী, এমপি, মাননীয় ভূমিমন্ত্রী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োাগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি; বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়োত-উল-ইসলাম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো: সিরাজুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।
এর আগে,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ নভেম্বর ২০২১ তারিখে লন্ডন অধিবেশনের প্রধান অতিথি ছিলেন। তার সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ড. এ কে আব্দুল মোনেম, এমপি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, জনাব সাইফুজ্জামান চৌধুরী, এমপি, মাননীয় ভূমিমন্ত্রী, জুনাইদ আহমেদ পলক, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং জনাব আনিসুজ্জামান চৌধুরী, চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। উভয় দেশের অনেক সম্মানিত ও বিশিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থার উপস্থিতিতে শীর্ষ সম্মেলনটি আয়োজিত হয়।












