অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের উপশাখা আজ ১২ ডিসেম্বর ২০২১
রবিবার, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা পৌরসভার আলী মার্কেটে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে
আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি’ত ছিলেন কলারোয়া উপজেলার সম্মানিত চেয়ারম্যান
আমিনুল ইসলাম (লালটু), বিশেষ অতিথি হিসেবে উপস্থি’ত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, পৌর মেয়র মোঃ মনিরুজ্জামান (বুলবুল), কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জনাব হাফিজুর রহমান। ব্যাংকের অতিরি৩ ব্যবস্থ্যাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থি’ত ছিলেন এসবিএসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান আবু বায়েজিদ শেখ, প্রধান জনসংযোগ কর্মকর্তা শফিউল আজম, সংশ্লিষ্ঠ উপশাখার প্রধান ওয়াসিফ মস্তÍফা সহ খুলনা অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থ্যাপকবৃন্দ। এছাড়াও কলারোয়া পৌর এলাকার ব্যাবসায়ীবৃন্দ সহ সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থি’ত ছিলেন। এ নিয়ে এসবিএসি ব্যাংকের শাখা ও উপশাখার সংখ্যা ১০৩ টিতে উন্নীত হলো।












