০২-০৪-২০২২ইং
খোন্দকার জিল্লুর রহমান :
তুমি ছুটে চলেছ…ছুটে চলে গেছ উর্ধ্বস্বাসে
কোন রোদ্ররোস তোমাকে থামাতে পারেনি
থামাতে পারেনি কোন ঝড় ঝঞ্জা বা কোন বাধা
তোমার গতিপথে কোন বাধাই কার্যকরি নয়।
তোমার একক ভাবে পথচলা ক্লান্তিহীন দীর্ঘস্বাসে
না বলা কথাগুলি তোমার রয়েই গেল না বলা…
বলেছিলে তুমি কি যেন একটা কিছু আমাকে বলবে
আমার অপেক্ষার প্রহর হয় না শেষ সব এমনই হয়।
আমি বলেছিলাম একা একা নয় আমাকেও সঙ্গে নিতে
তুমি পারনি আমাকে সঙ্গে করে নিতে চলে গেছ একাই
আমাকে দাওনি সে সুযোগটুকু তোমারই সঙ্গে যেতে
মনটা গিয়েছে সেই তোমার সঙ্গে শুধু শরীরটাই একা রয়।
তোমার চলার পথে পারিনি আমি বাধা হয়ে দাড়াতে
সুযোগটাতো দাওনি জোর করে হলেও তোমাকে ফেরাতে
কখনোতো পারনি তুমি আমাকে রেখে একা একা থাকতে
কেন বুঝনি তুমিছাড়া একা থাকতে আমার কি যে কষ্ট হয়…।
তোমার ছবিটা দেখতে গিয়ে আমি ভিষন অসুস্থ হয়ে যাই
নিজেকে রক্ষা করার মত অসীম শক্তিটা আমার হারিয়ে যায়
ক্রমান্ময়ে যেন আমি মৃত্যুর দিকে অগ্রসরমান অতি মাত্রায়
চলেছি একা একা নিস্প্রান নিস্ক্রিয় হয়ে শেষ পদযাত্রায়…।
****












