
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
০৪ জুলাই ২০২৩ মঙ্গলবার দিনব্যাপী জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ে সকল সংগঠন প্রধানদের উপস্থিতিতে ঈদ পুনর্মিলনী ও মাসিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। এ সময় পাশে আরো উপস্থিত ছিলেন কোম্পানির উন্নয়ন প্রশাসন বিভাগের ভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন। সভায় জুলাই-২০২৩ মাসের ব্যবসা বৃদ্ধির জন্য মুখ্য নির্বাহী কর্মকর্তা সকলকে দিক নির্দেশনা প্রদান করেন।












