সোনালী লাইফ দেউলিয়ার পথে, ধর্মঘটে নেমেছে কোম্পানির এমপ্লয়িরা

অর্থনীতির ৩০ দিন সংবাদ:
৫ শীর্ষ উন্নয়ন কর্মকর্তাকে বরখাস্তের জেরে সকাল থেকেই সোনালী লাইফের এমপ্লয়িরা ধর্মঘট শুরু করে অফিসের নীচে ক্যাফেতে অবস্থান নেয়। সিএফও মহম্মদ হান্নান, আইটির গোলাম মোস্তফা জুয়েল, অবলিখনের আব্দুল মালেক, দাবী বিভাগের শাহিদুর রহমান প্রমুখের নেতৃত্বে এই ধর্মঘট চলছে। এরা প্রত্যেকেই প্রাক্তন চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের আস্থাভাজন। বর্তমান প্রশাসকের কাজে ব্যাঘাত ঘটানোর উদ্দেশ্যে এই ধর্মঘট করা হচ্ছে বলে প্রতীয়মান। পরিস্থিতি সামাল দিতে দুপুর ১২টা থেকে অফিস ছুটি দেয়া হয়েছে।
সোনালী লাইফের শীর্ষ ৫ উইকেটের পতন!
অদ্য ৮ জুলাই তহবিল তছরূপ ও অসদাচরনের কারণে ৫ জন শীর্ষ উন্নয়ন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। খবরে প্রকাশ, সোনালী লাইফের উক্ত ৫ কর্মকর্তা বর্তমান প্রশাসকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে অর্থমন্ত্রনালয়ে অভিযোগ দাখিলের পাশাপাশি সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেছিলেন। আবার উক্ত প্রেস ব্রিফিংয়ের বিল অনুমোদনের জন্য বর্তমান প্রশাসককে চাপ প্রয়োগ করতে যেয়ে তারা শোকজের সম্মুখীন হন। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় অদ্য তাদের চূড়ান্তভাবে চাকরিচ্যূত করা হয়। চাকরিচ্যূতরা হলেন এএমডি রফিকুল ইসলাম, ডিএমডি আব্দুল্লাহ আল কাফি, সৈয়দ মোহাম্মদ আজিম, গোলাম মোস্তফা ও মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। অসাদাচরণের পাশাপাশি রফিকুল ইসলামের বিরুদ্ধে গত ২০ এপ্রিল ১ কোটি ৫০ লক্ষ টাকা কোম্পানির তহবিল থেকে প্রভাব খাটিয়ে উত্তোলনের অভিযোগ রয়েছে।

চলবে…