অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
০৭ ফেব্রুয়ারী, ২০২৫ শুক্রবার তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিঃ এর শাখা ইনচার্জ সম্মেলন-২০২৫, বাড়ী নং- ২৩/ক, রোড নং-৭, ধানমন্ডি আ/এ, ঢাকায় অনুষ্ঠিত হয়। মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে কোম্পানীর মাননীয় চেয়ারম্যান মিসেস তাহমিনা আফরোজ প্রধান মেহমান হিসেবে ছিলেন। ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধূরী ও পরিচালক মোঃ জহিরুল ইসলাম বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সকল শাখা ইনচার্জ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কাজ শুরু করা হয়। মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ স্বাগত ভাষণে কোম্পানীর ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য শাখা ইনচার্জদের প্রতি
ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বর্তমান বৎসরের ব্যবসায়িক টার্গেট অর্জনের জন্য কঠোর পরিশ্রম করার অনুরোধ করেন।
মিসেস তাহমিনা আফরোজ তার বক্তৃতায় উন্নয়ন কর্মকর্তাদের প্রিমিয়াম সংগ্রহ, কোম্পানীর প্রতি আনুগত্য ও সার্বিক সাফল্যে সন্তোষ প্রকাশ করে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। তিনি শাখা ইনচার্জদের বর্তমান বৎসরের ব্যবসায়িক টার্গেট অর্জনের জন্য কঠোর পরিশ্রম করার উপদেশ দেন। এছাড়াও শাখা ইনচার্জদের যৌক্তিক চাহিদা ধীরে ধীরে পূরণ করা এবং টার্গেট অর্জনে সক্ষম উন্নয়ন কর্মকর্তাদেরকে পুরস্কৃত করার আশ্বাস প্রদান করেন। সম্মেলন সঞ্চালনা করেন কোম্পানী সেক্রেটারী মোহাম্মদ শাহীন মিয়া ।
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স এর শাখা ইনচার্জ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত