বিআইএ’র উদ্যোগে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীসমূহের সার্বিক বিষয়ে মতবিনিময় সভা

অর্থনীতির৩০ দিন ডেস্ক :
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের উদ্যোগে ২৫ জুন, ২০২৫ ইং তারিখে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীসমূহের বর্তমান সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট সাঈদ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রথম ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান, ভাইস-প্রেসিডেন্ট কাজী সাখাওয়াত হোসেন (লিন্টু)সহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।