শিরোনাম : দেশ পালানো নেতা (দুষ্টি কলম)

কলমে : খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ১০/০৭/২০২৪ সকাল

পালিয়ে গেল দেশের নেতা
দিন দুপুরে, অনেক দুরে
পালিয়ে গেল সবাই।

দলের নেতা পালিয়ে গেল
বাঁচতে তবে, দলের সবে
পালিয়ে গেল কসাই।

পালিয়ে গেল মসজিদ ইমাম
রাত বিরাতে, সবার সাথে
পালিয়ে গেল গোয়ালা।

পালিয়ে গেল পাচার কারী
জীবন নিয়ে, দেশ ছাড়িয়ে
দেশকে করে উতলা।

লুটেরা সব পালিয়ে গেল
বাঁচার জন্য, হয়েছে বন্য
খুনের মিছিল গড়ে।

জাতীয় সম্পদ পাচার করে
নীতির সাথে, অবৈধ পথে
দেশকে ধ্বংস করে।

উন্নয়নের দোহাই দিয়ে
প্রচুর খেয়েও, পেট পুরেও
করছে খাই খাই।

লোভের নেশায় জ্ঞান হারিয়ে
ছিলনা কবুও, বলছে তবুও
আমার আরো চাই…।