

খোন্দকার জিল্লুর রহমান
তারিখ : ১২/১২/২০২৫
পাওয়ার নেশায় আন্দোলনে, কেন গেলি
লোভের আশায় দিলি নিজের, বিবেক বলি।
নিজের চোখে কেনো দেয়াল, টেনে দিলি
বিষ বছরে মুরগি না হয়, নাইবা খেলি।

লোক দেখিয়ে তোরাই শুধু, পাঙ্গাস খাস
সন্তানের মুখে দেসনি কবু, ইলিশ মাছ।
পেশা তোদের সত্য বলার, মিথ্যে নয়
লোভের কাছে এমন সাজায়, পড়তে হয়।

কুড়াল মারলি তোরা কেনো, নিজের পায়
তোদের দেখায় লজ্জা শরম, হারিয়ে যায়।
দেখাতে গেলি জাতির নিকট, জমানো ক্ষোভ
হারাতে হলো মান-সম্মান আর, টাকার লোভ।

সুখে থাকতে ভুতে কিলায়, সবার জানা
শাস্তি পেয়েই পালিয়ে গেল, দেনা পানা।












