
গ্রাহকের প্রতি আমাদের দায়বদ্ধতা, স্বচ্ছতা ও সেবার মানের প্রতি অঙ্গীকার
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বীমা একটি আস্থার সম্পর্ক, আর সময়মতো ও সঠিক দাবি পরিশোধ সেই আস্থাকে সুদৃঢ় করার সবচেয়ে কার্যকর মাধ্যম। আজকের আয়োজনের মাধ্যমে আমরা গ্রাহকের প্রতি আমাদের দায়বদ্ধতা, স্বচ্ছতা ও সেবার মানের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে পেরেছি। যশোরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল,করফারেন্স হলে অনুষ্ঠিত গতকাল পিপলস ইন্স্যুরেন্স পিএলসি এর “বীমাদাবী পরিশোধ এবং বীমা গ্রহীতার সাথে ব্যবসায়িক সভা” অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে মেসার্স নওয়াব ষ্টোর, নীলগঞ্জ, তাঁতীপাড়া, যশোর এর সত্ত্বাধিকারী মোঃ হাসিব ইমামীকে অগ্নি-বীমাদাবীর সতের লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।
কোম্পানী সচিব শেখ মোঃ সরফরাজ হোসেন, এফসিএস এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদেও চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী। তিনি বক্তব্যে বলেন, আর্থিক নিরাপত্তা, ঝুঁকি হ্রাস এবং সামাজিক উন্নয়নে বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে, বিশ্বের অনেক অংশে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে জনগণের বীমা সম্পর্কে বোধগম্যতা এবং অংশগ্রহণ সীমিত রয়ে গেছে। বীমা খাতের বিভিন্ন স্টেকহোল্ডারগণ কীভাবে বীমা সাক্ষরতা, গ্রহনযোগ্যতা এবং আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি করছে তা আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনুধাবন করা যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম যেমন জনসাধারণকে বীমার গুরুত্ব এবং এর ক্ষেত্র সম্পর্কে অবগত করা। সরকারি ও বেসরকারি প্রকল্পে বীমার তালিকাভুক্তি বৃদ্ধি করা। স্বচ্ছতা এবং বিশ্বাস তৈরির মাধ্যমে দাবি প্রক্রিয়া উন্নত করা।
বীমা ব্যবহারে প্রান্তিক ব্যবসায়ীদেরকে অন্তর্ভুক্ত করা। অনুষ্ঠানে মূখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা প্রতিটি ক্ষেত্রে বীমা গ্রহীতাদের চমৎকার এবং ধারাবাহিক মানের পরিষেবা প্রদান করে তাদের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের মূলমন্ত্র হল ঝুঁকি হ্রাস এবং দক্ষ গ্রাহক পরিষেবার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন। তিনি দাবী গ্রহীতাকে আন্তরিক অভিনন্দন জানান এবং আশা ব্যক্ত করেন ভবিষ্যতেও এ কোম্পানী গ্রাহকবান্ধব, স্বচ্ছ ও দায়িত্বশীল কার্যক্রম অব্যাহত রাখবে। তিনি আইডিআরএ কর্তৃক প্রদত্ত দিক নির্দেশনা তুলে ধরেন এবং সকল বীমাকারীর সাথে সকল বীমা গ্রহীতাকেও নিয়ম নীতি মেনে পলিসি গ্রহন করার জন্য অনুরোধ করেন।
সভাপতি, দাবিগ্রহীতা ও আমন্ত্রিত সকল অতিথিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন যশোর শাখা অফিসের প্রধান মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কোম্পানীর কনসালটেন্ট এম. এইচ. খালেদ, প্রধান বীমাদাবী কর্মকর্তা প্রকৌশলী আশিক-উর-রহিম। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীর প্রাক্তণ চেয়ারম্যান আবুল বাশার, খুলনার শাখা প্রধান এস.এম. মিজানুর রহমান এবং নেতৃত্ব স্থানীয় অধিকাংশ ব্যবসায়ী উদ্দোক্তা মহল ও বিভিন্ন ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাগণ।



















