খেটে খাওয়া লোকেদের কষ্টার্জিত অর্থ MATLIFE (ALICO)’র পেটে এবং পাচারের পথে (১ম পর্ব)

খোন্দকার জিল্লুর রহমান :
Alico-Matlife কেমন যেনো নির্ভরশীল নাম, তারউপর বিদেশি জীবন বীমা কোম্পানি হওয়াতে আমাদের দেশের সাধারন মানুষের নিকট আরো একটু বেশিই নির্ভরশীল বলে মনে করা স্বাভাবিক ব্যাপার। ঘাত-প্রতিঘাত, আশা, আকাক্সক্ষার প্রত্যাক্ষান, গ্রাহক হয়রানি এবং চাওয়া পাওয়া না-পাওয়ার নিকট হার মানা আমাদের সাধারন মানুষের নিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে আমাদের দেশের ধূর্ত কিছু লোক দেশপ্রেম উপেক্ষা করে এবং দেশীয় নিয়ম নীতির তোয়াক্কা না করে দেশের মানুষকে বঞ্চিত করে নিজেরা অনৈতিক সুবিধা আদায় করে নেন এসব বিদেশি কোম্পানির প্রভুদের তোষামদি ও চাটুকারিতার মাধ্যমে।

মেটলাইফ আলিকো এর একটি বাস্তব প্রমান। যেখানে সুদুর অতীতে আমরা দেখেছি, ব্রিটিশ ,আমেরিকান এবং পর্তুগিজরা আমাদের দেশে এসে ব্যাবসা বানিজ্য করে এবং দস্যুতামি করে আমাদের সম্পদ লুটেপুটে নিয়ে যেত, আর এখন সময়ের বিবর্তনে আমরাই আমাদের নিজেদের সম্পদ টাকা-পয়সা জনগন থেকে চুষে আদায় করে ঐসব দেশে রেখে আসি এবং দিয়ে আসি বৈধ-অবৈধতার হিসাব-নিকাশ না করেই। Alico বিক্রি হয়ে যাবার পর তা Metlife কিনে নিলে এখনো পর্যন্ত ব্ংলাদেশে মেটলাইফ আলিকো নামে তাদের কার্যক্রম চলতে থাকলেও প্রকৃতভাবে এই জীবন বীমা কোম্পানি কি Metlife না (Alico) রাজধানির মতিঝিলে কোম্পানিটির বাংলাদেশ হেড অফিসের সাইনবোর্ডে লগুসমৃদ্ধ Metlife লেখা সোভা পেলেও আসলে কি নামে তাদের লাইসেন্স, সেটা রহস্যই রয়ে গেল, এবং এ ক্ষেত্রে মেটলাইফ আলিকো বাংলাদেশে অন্যান্য বিদেশি কোম্পানির ন্যায় সঠিক নিয়ম কানুন মেনটেইন্ড করে কি না এটা প্রশ্নবিদ্ধ? খাত সংশ্লিষ্ট অনেকেই মন্তব্য করে বলেন, মেটলাইফ আলিকোর ঊর্দ্বতন কর্মকর্তাগন বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান এবং মেম্বারদের সাথে গোপন আঁতাত এবং ভিন্ন স্বার্থের কার্যক্রমের মাধ্যমে এসব ব্যাপারকে রহস্যাবৃত্ত রেখে সুকৌশলে কাজ চালিয়ে যাচ্ছেন দীর্ঘ সময় থেকে।

ধারাবাহিকভাবে, ২০১১ সালে আলিকো বিক্রি করার পর AIG Employ দের দেওয়া প্রায় ৪০(চল্লিশ) কোটি টাকা আত্মসাতের নেপথ্যে মূলত কারা কারা ছিলেন তাদেরই ফিরিস্তি নিয়ে বিস্তারিত থাকছে দ্বিতীয় পর্বে…
৩য় পর্বের আকর্ষন, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান সচিব থাকা অবস্থায় ম্যাটলাইফ আলিকো কে সুবিধা দেয়ার বিপরীতে মেয়ের জন্য মেটলাইফের উচ্চপদস্ত কর্মকর্তার পদ বাগিয়ে নেয়ার পেছনে কার সহযোগিতা রয়েছে, তা নিয়ে…
সম্প্রতিক অন্তর্বর্তী সরকারের আমলে সরকারের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সহযোগিতায় দেশ থেকে শত শত কোটি টাকা পাচার করার মূলে কে এবং কারা থাকছে, বিস্তারিত নিয়ে, ৪র্থ পর্ব…
চলবে…
ডজনপ্রায় পর্বের ধারাবাহিক দেখার জন্য, চোখ রাখুন অর্থনীতির ৩০ দিনবিডি ডটকম, অর্থনীতির ৩০ দিন ম্যাগাজিন এবং সময়ের অর্থনীতি পত্রিকার পাতায়…