

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিঃ (ইআইএল) এর সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ২০২৫-২০২৬ সময়ের জন্য
মাজাকাত হারুন চেয়ারম্যান এবং এবিএম কায়ছার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মাজাকাত হারুন কোম্পানির একজন অন্যতম পরিচালক। ইতোপূর্বে তিনি ২০১২-২০১৫ ও ২০২৪-২০২৬ মেয়াদে কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। হারুন এ দেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী। তিনি এক্সিম ব্যাংক লিমিটেড এর উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও প্রাক্তন পরিচালক। এছাড়া তিনি মেসাসর্ এ্যারন ডেনিম লিঃ এবং মেসাসর্ কেমিট্যান লিঃ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। হারুন ২০১৫ সাল হতে বাংলাদেশ ক্যামিকেল ইমপোর্ট এন্ড মার্চেন্ট এসোসিয়েশন (বিসিআইএমএ) এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি এফবিসিসিআই এর জিবি সদস্য।
এবিএম কায়ছার কোম্পানির একজন অন্যতম পরিচালক। ইতোপূর্বে তিনি কোম্পানির ক্লেইম কমিটির চেয়ারম্যান
হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা চেম্বার অব কমাস এন্ড ইন্ডাষ্ট্রি এবং বাংলাদেশ ইনডেন্টিং এসোসিয়েশন এর জেনারেল মেম্বার। তাঁর পিতা আব্দুর রশিদ দেশের একজন খ্যাতিমান ব্যবসায়ী এবং তিনি অত্র কোম্পানীর একজন অন্যতম উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান। কায়ছার গোমতী টেক্সটাইলস লিমিটেড এবং গোমতী এ্যাপারেলস্্ লিমিটেড এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।












