ব্যাংক এশিয়ার আয়োজনে গ্রামীণ আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক কর্মশালা গতকাল শুরু হয়েছে। রাজধানীর একটি হোটেলে কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান। মূল বক্তব্য উপস্থাপন করেন ডব্লিউএসবিআইয়ের সিনিয়র অ্যাডভাইজার মিনা ঝ্যাং। কর্মশালায় আরো বক্তব্য রাখেন ইউএসডিআইডির এগ্রিকালচার ভ্যালু প্রোগ্রামের সিওপি পল বানডিক ও ইনস্টিটিউট অব ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তফা কে মুজেরি। সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি মো. আরফান আলী। বিজ্ঞপ্তি












