নিজস্ব প্রতিবেদক
ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কেদার লেলে।
বুধবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে কেদার লেলেকে স্বাগত জানানো হয়।
কামরান বকরের স্থলাভিষিক্ত হবেন কাদের লেলে।
কামরান বকর ক্যারিয়ারের দীর্ঘ ২৭ বছর ইউনিলিভার বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন। এখন থেকে তিনি প্রতিষ্ঠানটির নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি, বহুজাতিক ও উন্নয়ন সংস্থা, বিদেশি দূতাবাস এবং গণমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইন্ডিয়ান স্কুল অব বিজনেস (আইএসবি) থেকে এমবিএ পাস করা কেদার লেলের বিজ্ঞাপন, ইন্টারনেট ব্যবসা, দ্রুত বর্ধনশীল ভোগ্যপণ্যের বিক্রয় ও বিপণনে দীর্ঘ ১৯ বছরের অভিজ্ঞতা রয়েছে।











