হেলাল উদ্দীন সামিট অ্যালায়েন্স পোর্টের নতুন স্বতন্ত্র পরিচালক

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
হেলাল উদ্দিন আহমেদ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের (এসএপিএল) নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় তিনি উল্লিখিত পদে নিয়োগ পান।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্নকারী হেলাল উদ্দিন আহমেদ বর্তমানে সামিট পাওয়ার লিমিটেড ও সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য। বিজ্ঞপ্তি