২২তম এজিএমে লংকাবাংলা ফিন্যান্সের ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
রাজধানীর মাইডাস সেন্টারে গত ২৮ মার্চ ২২তম বার্ষিক সাধারণ সভা আয়োজন করে ব্যাংক-বহির্ভূত আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। পর্ষদ চেয়ারম্যান মোহাম্মদ এ মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে সর্বসম্মতিক্রমে ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য এজেন্ডার পাশাপাশি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার প্রস্তাব অনুমোদন করেছেন কোম্পানির শেয়ারহোল্ডাররা। এ সময় কোম্পানির পরিচালক মাহবুবুল আনাম, আইডব্লিউ সেনানায়েক, স্বতন্ত্র পরিচালক আব্দুল মালেক শমসের, যাইতুন সাইফ, ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার, কোম্পানি সচিব মোস্তফা কামাল এফসিএ ছাড়াও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বর্তমান প্রেক্ষাপটে কোম্পানির ব্যবসার বিভিন্ন দিক সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন পর্ষদ চেয়ারম্যান।