রিলায়েন্স ফিন্যান্সের ডিএমডি হলেন আবদুল মান্নান

মোহাম্মদ আবদুল মান্নান সম্প্রতি রিলায়েন্স ফিন্যান্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি লাভ করেছেন। এর আগে তিনি প্রতিষ্ঠানটিতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী আবদুল মান্নান বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে পার্সোনাল ম্যানেজমেন্টের ওপর স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেন। ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের শুরু। ৩৩ বছরের বেশি সময় তিনি ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণের অভিজ্ঞতাসম্পন্ন আবদুল মান্নান মোটিভেশনাল স্পিকার হিসেবেও সর্বজনস্বীকৃত। বিজ্ঞপ্তি