আল-আরাফাহ ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন হয়েছে। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলন হয় বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু সম্মেলনের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনিরীক্ষিত তথ্য অনুযায়ী ২০১৯ সালের প্রথম ৬ মাসে (জানুয়ারি-জুন) ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৬৫৯ কোটি টাকা। এ সময় ব্যাংকের বিনিয়োগ হয়েছে ২৭ হাজার ৩১৪ কোটি টাকা।
এছাড়া আমদানি ও রপ্তানির পরিমাণ ছিলো যথাক্রমে ৮ হাজার ৭৪১ কোটি এবং ৫ হাজার ৩৮০ কোটি টাকা। এ সময়ে ব্যাংক ১ হাজার ৯১১ কোটি টাকার রেমিটেন্স সংগ্রহ করেছে।
সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য এনায়েত উল্যা, আমির উদ্দিন, নাজমুল আহসান খালেদ, আব্দুল মালেক মোল্লা, আনোয়ার হোসেন, বদিউর রহমান, খন্দকার মেসবাহ্ উদ্দিন আহমেদ এবং আহামেদুল হক।
ব্যাংকের ১৭১টি শাখার ব্যবস্থাপকরা সম্মেলনে অংশ নেন।